“প্রশিক্ষণ শ্রম-দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'প্রশিক্ষণ শ্রম-দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।' উক্তিটির সাথে আমি একমত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। আবার সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ অর্জনকে শ্রমের দক্ষতা বলে। প্রশিক্ষণ, প্রদানের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করা সম্ভব। উদ্দীপকে আব্দুল মান্নান সাতক্ষীরার একটি গ্রামে কৃষিশ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। অধিক আয় করার প্রত্যাশায় সম্প্রতি তিনি ঢাকায় গিয়ে রিকশা চালানো শুরু করেন। দক্ষতার সাথে রিকশা চালানোর লক্ষ্যে তিনি ট্রাফিক কর্তৃপক্ষের কাছে তিন দিনের ট্রেনিং গ্রহণ করেন। উক্ত ট্রেনিংটি প্রশিক্ষণ হিসেবে বিবেচিত। যা তার রিকশা চালানোকে দক্ষ করে তুলবে। উৎপাদনের অন্যান্য উপাদানের মধ্যে শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমিক জন্মগত দক্ষ হয় না, তাদের দক্ষ করে তুলতে হয়। কাজের মাধ্যমে শ্রমিক ধীরে ধীরে দক্ষ হয়ে উঠে। এছাড়া উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমেও শ্রমিককে দক্ষ করা যায়। উদ্দীপকে আব্দুল মান্নান প্রাথমিক পর্যায়ে কৃষিকাজ করলেও রিকশা চালনায় তার কোন পূর্বঅভিজ্ঞতা ছিল না। তাই তিনি পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করে রিকশা চালনায় দক্ষতা অর্জন করেন। তাই বলা যায়, প্রশিক্ষণ শ্রম-দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“প্রশিক্ষণ শ্রম-দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” উদ্দীপকের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর