১ম পর্যায়ে 'মলি ডল হাউজ' কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম পর্যায়ে 'মলি ডল হাউজ' একমালিকানা সংগঠন ছিল। একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ সংগঠনের মূল বৈশিষ্ট্য হলো একক মালিকানা, একক পরিচালনা, একক নিয়ন্ত্রণ, একক ঝুঁকি গ্রহণ, একক মুনাফা ভোগ ইত্যাদি। উদ্দীপকের মলি শখ করে মাটি দিয়ে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করে বন্ধুদের উপহার দেয়। একদিন স্থানীয় একটি প্রতিষ্ঠান 'পুতুলগুলো দেখে পছন্দ হওয়ায় একশত পুতুল তৈরি করার জন্য মলিকে দশ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। এভাবেই 'মলি ডল হাউজ' এর যাত্রা শুরু হয়। এখানে মলি ডল হাউজের মালিক মলি নিজেই। নিজেই এককভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। সুতরাং মলি ডল হাউজ এ পর্যায়ে একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
১ম পর্যায়ে 'মলি ডল হাউজ' কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর