আবীর কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবীর উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করে তার ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যা ক্রেতার চাহিদা বিবেচনায় একটি যৌক্তিক সিদ্ধান্ত। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। যা আয় 'ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকের জনাব আবীর প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণ ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। ব্যবহৃত পুকুরের মাছ চাষ ভালো হওয়ায় তার চাষকৃত মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই তিনি আরও ১০টি পুকুর তৈরি করে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। এ পুকুরগুলো তৈরির জন্য তিনি ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ আবেদন করেন। উক্ত ঋণ থেকে প্রাপ্ত অর্থ একটি সম্পদ যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ তার উপকরণটি হচ্ছে মূলধন। মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদের ওপর মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্য উৎপাদন করে এবং সেই পণ্য যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন মূলধন তৈরি হয়। উদ্দীপকের জনাব আবীর ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে উৎপাদন কাজে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তার উৎপাদিত মাছের চাহিদা থাকায় উক্ত ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করা একটি যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
আবীর কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর