'শ্রম দিলেও সালাউদ্দীনের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়' উৎপাদনের উপকরণের আলোকে বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: শ্রম দিলেও সালাউদ্দিনের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়। কারণ সালাউদ্দিনের কাজ হলো সংগঠন এবং কর্মচারীর কাজ হলো শ্রম। মানুষের মানসিক ও শারীরিক যেকোনো পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাই হলো শ্রম। আবার উৎপাদনের যে উপাদান ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য উপকরণগুলোক একত্রিত করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যপানে পরিচালনা করে সেটি হলো সংগঠন। উদ্দীপকের সালাউদ্দিন বেশি পড়ালেখা করতে না পারায় গল্লি চিকিৎসার ওপর ডিপ্লোমা করেন। সালাউদ্দিন আর মেধা, শ্রম, অর্থ একত্রিত করে তার গ্রামে ঔষধের দোকান দিয়েছেন। তার দোকানে চারজন কর্মচারী আছে। কর্মচারীরা শারীরিক পরিশ্রমের মাধ্যমে দোকানটিতে উপযোগ সৃষ্টি করে যা শ্রম হিসেবে বিবেচিত। উদ্দীপকের সালাউদ্দিনের কাজটি শ্রম হলেও তিনি ব্যবসায়টির সিদ্ধান্ত গ্রহণে নিয়োজিত। অর্থাৎ সংগঠক হিসেবে তিনি মানসিক শ্রম দিচ্ছেন। অন্যদিকে কর্মচারীরা শারীরিক শ্রমের সাহায্যে দোকানটি পরিচালনায় অবদান রাখছে, যা উৎপাদনের শ্রম উপকরণটির সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, শ্রম দিলেও সালাউদ্দিনের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়। কারণ সালাউদ্দিন এর কাজটি মানসিক এবং কর্মীর কাজ শারীরিক।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'শ্রম দিলেও সালাউদ্দীনের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর