“শ্রমবিভাগের মাধ্যমে শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত হয়।”—ব্যাখা করো।
উত্তর: উৎপাদন প্রক্রিয়ায় পুরো কাজটিকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও রুচি অনুযায়ী বণ্টন করে দেওয়াকে শ্রমবিভাগ বলে। শ্রমবিভাগের ফলে একজন শ্রমিককে একটি নির্দিষ্ট কাজ বারবার করতে হয়। এতে তার দক্ষতা ও কাজের গতি দ্রুত বৃদ্ধি পায়। সময় ও কাঁচামালের অপচয় হ্রাস পায় এবং কম সময়ে বেশি উৎপাদন সম্ভব হয়। এভাবে শ্রমিকের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করার ফলে শ্রমের যথাযথ বা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“শ্রমবিভাগের মাধ্যমে শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত হয়।”—ব্যাখা করো।
উত্তর