উদ্দীপকে উল্লিখিত 'রংধনু' প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'রংধনু' প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। অংশীদারগণ চুক্তির বাইরে কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না। উদ্দীপকে জনাব হাবিব ও অপুর চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে শেরপুরে 'রংধনু' নামে একটি কাপড়ের দোকান চালু করেন। তারা উভয়েই ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন এবং ব্যবসায়ের অর্জিত মুনাফা সমান ভাগ করে নেন। উক্ত সংগঠনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'রংধনু' প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর