শেয়ারFacebookWhatsApp

জনাব রামিমের রামবুটান ফল চাষের উদ্যোগটি কীভাবে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে (উৎপাদন উপকরণের ধরন উল্লেখপূর্বক) আলোচনা কর।

উত্তর: জনাব রামিমের রামবুটান ফল চাষের উদ্যোগটি কৃষি খাতের প্রবৃদ্ধি ঘটিয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। কৃষিভিত্তিক অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কৃষি খাতই প্রধান আয় ও কর্মসংস্থানের উৎস। কৃষি পণ্যের রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বাংলাদেশের মতো দেশে কৃষি জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব রামিম প্রশিক্ষণ গ্রহণ করে গাজীপুরে রামবুটান ফলের চারা রোপণ করেন। গাজীপুরের মাটি ও জলবায়ু রামবুটান ফল চাষের জন্য অনুকূল। এজন্য তিনি রামবুটান ফল চাষে আগ্রহী হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে তিনি ৫ কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে ঋণকৃত অর্থ দিয়ে তিনি বাণিজ্যিকভাবে রামবুটান ফল চাষ শুরু করেন। এতে অল্পদিনেই তিনি লাভবান হন। জনাব রামিমের রামবুটান ফল চাষের মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। বিদেশে প্রচুর চাহিদা থাকায় তার উৎপাদিত রামবুটান ফল বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়া রামবুটান ফল চাষে তার প্রচুর লোকবল প্রয়োজন হবে। ফলে তার এ কৃষি খাতের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে, যা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির অংশ। এভাবে রামিমের রামবুটান ফল চাষ বাংলাদেশের কৃষি খাতে প্রবৃদ্ধি ঘটিয়ে ভূমিকা রাখতে পারে।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

জনাব রামিমের রামবুটান ফল চাষের উদ্যোগটি কীভাবে বাংলাদেশের কৃষিভিত্ত…

উদ্দীপক

জনাব রামিম কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে চীন থেকে ফেরার পথে কয়েকটি রামবুটান ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। এখানকার মাটি রামবুটান চাষের জন্য উপযোগী হওয়ায় তিনি তা চাষে আগ্রহী হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৮ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে রামবুটান চাষ শুরু করেন এবং অল্পদিনেই লাভবান হন।

উত্তর

দুই বা ততোধিক দেশেরে কোম্পানি একত্র হয়ে যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে যৌথ উদ্যোগ বলে।

উত্তর

সংগঠন একটি মানবীয় উপাদান যা উৎপাদনের অন্যান্য উপকরণকে সমন্বিত করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদে শ্রম ও মূলধন প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করা হয়। উক্ত উপকরণগুলোকে পরিচালনা করে একটি মানবীয় উপাদান যা সংগঠন হিসেবে পরিচিত। একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের ওপর। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে-উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করা হয় এবং এদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাই বলা হয়েছে, সংগঠন হলো সমন্বিত প্রচেষ্টা।

উত্তর

উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে উৎপাদনে ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান - করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে জনাব রামিম কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে চীন থেকে ফেরার পথে কয়েকটি রামবুটান ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। এখানকার মাটি রামবুটান চাষের জন্য উপযোগী হওয়ায় তিনি রামবুটান চাষে আগ্রহী হন। এখানে দেখা যাচ্ছে, জনাব রামিমের রামবুটান চাষে আগ্রহ সৃষ্টির পেছনে গাজীপুরের মাটি বা ভূখণ্ডের প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় রামবুটান ফল উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।

উত্তর

জনাব রামিমের রামবুটান ফল চাষের উদ্যোগটি কৃষি খাতের প্রবৃদ্ধি ঘটিয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। কৃষিভিত্তিক অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কৃষি খাতই প্রধান আয় ও কর্মসংস্থানের উৎস। কৃষি পণ্যের রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বাংলাদেশের মতো দেশে কৃষি জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব রামিম প্রশিক্ষণ গ্রহণ করে গাজীপুরে রামবুটান ফলের চারা রোপণ করেন। গাজীপুরের মাটি ও জলবায়ু রামবুটান ফল চাষের জন্য অনুকূল। এজন্য তিনি রামবুটান ফল চাষে আগ্রহী হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে তিনি ৫ কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে ঋণকৃত অর্থ দিয়ে তিনি বাণিজ্যিকভাবে রামবুটান ফল চাষ শুরু করেন। এতে অল্পদিনেই তিনি লাভবান হন। জনাব রামিমের রামবুটান ফল চাষের মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। বিদেশে প্রচুর চাহিদা থাকায় তার উৎপাদিত রামবুটান ফল বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়া রামবুটান ফল চাষে তার প্রচুর লোকবল প্রয়োজন হবে। ফলে তার এ কৃষি খাতের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে, যা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির অংশ। এভাবে রামিমের রামবুটান ফল চাষ বাংলাদেশের কৃষি খাতে প্রবৃদ্ধি ঘটিয়ে ভূমিকা রাখতে পারে।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।