উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের করণীয় কী? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় হলো মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা সৃষ্টি। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের মানসিক ও কায়িক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম উৎপাদনের সংবেদনশীল একটি উপাদান। বিভিন্ন কারণে মালিক ও শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানকে উক্ত অসন্তোষ মেটাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্দীপকে তাপপ্স আলফা নেটস কারখানায় একজন শ্রমিক হিসাবে কাজ যোগ দেয়। এক বছর পর তার দক্ষতা ও নৈপুণ্যে খুশি হয়ে মালিকপক্ষ তাকে ঐ প্রতিষ্ঠানের সুপারভাইজার পদে পদোন্নতি দেন। প্রতিষ্ঠানটি বাজারে চাহিদাসম্পন্ন পণ্য সরবরাহ করায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ইদানীং প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে মজুরি বৃদ্ধিজনিত কারণে অসন্তোষ দেখা দিয়েছে। যার দরুন মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা সৃষ্টি করা দরকার। শ্রমিক ও মালিক পক্ষের অসন্তোষ দূর করার ক্ষেত্রে আলোচনা হলো সবচেয়ে কার্যকর ও শান্তিপূর্ণ উপায়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ মুখোমুখি বসে নিজেদের সমস্যা, দাবি ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরতে পারে। এতে ভুল বোঝাবুঝি দূর হয় এবং পরস্পরের অবস্থান সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়। যৌক্তিক যুক্তি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমাধানে পৌঁছালে কোনো পক্ষই নিজেকে বঞ্চিত মনে করে না। ফলে ধর্মঘট বা লকআউটের মতো চরম পরিস্থিতি এড়ানো যায় এবং শ্রমিক-মালিক সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল থাকে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় হলো মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা সৃষ্টি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের করণীয় কী? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর