উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. 'A [গণিত] তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের মূলধন উপকরণের অভাবে মি. 'A [গণিত] তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না। যেসব আয় বা সম্পদ পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বলা হয়। নগদ অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি মূলধনের অন্তর্গত। উদ্দীপকে মি. 'A [গণিত] খুলনাতে একটি পাটকল স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হয়। অল্পদিনের মধ্যেই উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। মি. 'A [গণিত] -এর দক্ষতা, স্বল্পমূল্যের ভূমি ও সস্তা শ্রম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির পরিধি বাড়াতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে, মি. 'A [গণিত] -এর সাংগঠনিক দক্ষতা ও পর্যাপ্ত শ্রম থাকা সত্ত্বেও তিনি উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না। যার একমাত্র কারণ হলো মূলধনের অপর্যাপ্ততা।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. 'A তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর