উৎপাদনের উপকরণের আলোকে তাহেরা এবং তার বান্ধবীদের কাজের মূল্যায়ন কর।
উত্তর: উৎপাদনের উপকরণের আলোকে তাহেরা এবং তার বান্ধবীদের কাজ এক নয়। তাহেরার কাজটি সংগঠন ও তার বান্ধবীদের কাজটি শ্রম হিসেবে বিবেচিত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে, আবার যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। উৎপাদনের ৪ টি উপকরণের মধ্যে শ্রম ও সংগঠন উভয় মানবিয় উপাদান। উৎপাদকে কলেজ পড়ুয়া তাহেরা বৈশাখী মেলায় দোকান দিয়েছে। এ কাজের জন্য প্রয়োজনীয় সকল মূলধন সে একাই সরবরাহ করেছে। তবে মেলাতে দোকান পরিচালনার ক্ষেত্রে কয়েকজন বান্ধবীর সহায়তা নিয়েছে। তাদের কাজের বিনিময়ে নির্দিষ্ট হারে পারিশ্রমিক প্রদান করলেও তারা কোনো ব্যবসায়িক ঝুঁকি নেয় না। ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি তাহেরা নিজেই বহন করে। উক্ত ব্যবসায়টি তাহেরা নিজে গড়ে তোলেন, পরিচালনা করেন আবার শ্রমিক তিনি নিয়োগ দেন। যার মাধ্যমে এটি উৎপাদনের উপাদান সংগঠনকে প্রকাশ করে। আবার তার বান্ধবীদের কাজ হলো উক্ত ব্যবসায়ে তাদের মানসিক ও শারীরিক পরিশ্রম প্রদান করার বিনিময়ে অর্থ উপার্যন করা; যা উৎপাদনের উপকরণ শ্রমের সাথে সম্পৃক্ত। শ্রম ও সংগঠন উভয়ই মানবিক উপাদান। কিন্তু ভিন্ন কিছু বৈশিষ্ট্যের ভিক্তিতে শ্রম ও সংগঠন এক নয়। সংগঠন উৎপাদন পরিচালনা করলেও শ্রম তা করে না, সংগঠন সকল উপকরণ সংগ্রহ করে উদ্দেশ্য অর্জন করে কিন্তু শ্রম শুধুমাত্র তার পরিশ্রম প্রদান করে। আবার ব্যবসায়ের লাভ-ক্ষতি সংগঠন বহন করলেও শ্রম তা করেন। একইভাবে তাহেরার কাজ ও তার বন্ধুদের কাজ এক নয়। কারণ তাহেরার কাজটি হলো উৎপাদনের সংগঠন উপকরণ আর বান্ধবীরা হলো শ্রম।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের উপকরণের আলোকে তাহেরা এবং তার বান্ধবীদের কাজের মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর