জনাব নিলয়ের চাকরি পরিবর্তনের বিষয়টি কোন ধরনের শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নিলয়ের চাকরি পরিবর্তনের বিষয়টি ভৌগোলিক শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত। শ্রমিক যখন তার পেশা বা শিল্প পরিবর্তন না করে শুধু স্থান পরিবর্তন করে, তখন তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। এই গতিশীলতা দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে হতে পারে। আবার এক দেশ থেকে অন্য দেশেও ভৌগোলিক শ্রম গতিশীলতা হতে পারে। সাধারণত উন্নত জীবনযাত্রা, বেশি মজুরি বা ভালো কাজের পরিবেশের আশায় শ্রমিকরা এ 'ধরনের গতিশীলতা তৈরি করে। জনাব নিলয় বুয়েট থেকে পাস করার পর দেশের একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ শুরু করেন। কয়েক বছর অভিজ্ঞতা অর্জনের পর তিনি মালয়েশিয়ায় একটি কনস্ট্রাকশন ফার্মে যোগদান করেন। এখানে তিনি একই পেশা অর্থাৎ কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত আছেন। কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ার মতো ভিন্ন একটি ভৌগোলিক অবস্থানে স্থানান্তরিত হয়েছেন। তার এই স্থানান্তরের মূল কারণ ছিল দ্বিগুণ বেতনে কাজ করা। এভাবে এক দেশ থেকে অন্য দেশে একই পেশায় স্থান পরিবর্তন করা ভৌগোলিক গতিশীলতার সুষ্পষ্ট উদাহরণ। অতএব, জনাব নিলয়ের চাকরি পরিবর্তনের বিষয়টি ভৌগোলিক শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব নিলয়ের চাকরি পরিবর্তনের বিষয়টি কোন ধরনের শ্রমের গতিশীলতার অন্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর