উদ্দীপকে জনাব সাগর কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাগর আনুভূমিক শ্রম গতিশীলতা সৃষ্টি করেছেন। একজন কর্মী যখন একই পেশা ও পদবিতে এক প্রতিষ্ঠান থেকে অন্য কোনো প্রতিষ্ঠানের কাজে যোগদান করে, তখন তাকে শ্রমের আনুভূমিক গতিশীলতা বলে। শ্রম একটি গতিশীল উপাদান। এটি প্রয়োজনে স্থান, পেশা ও শিল্প পরিবর্তন করতে পারে। উদ্দীপকে জনাব সাগর 'হক-ফ্যাশন' নামক একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ তিন বছর চাকরি করার পর গার্মেন্টস শিল্পে সুপরিচিত 'লিরা ফ্যাশন' এ একই পদে যোগদান করেন। এখানে লক্ষণীয়, জনাব সাগর একটি প্রতিষ্ঠান থেকে সমজাতীয় অন্য একটি প্রতিষ্ঠানে একই পেশা ও পদে যোগদান করেন, যা শ্রমের আনুভূমিক গতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং জনাব সাগর আনুভূমিক শ্রম গতিশীলতা সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাগর কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর