সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর: একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। সমবায় সংগঠন একই শ্রেণিভুক্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের কল্যাণের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। এরূপ সমিতির মূল ভিত্তি হলো একতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, পারস্পরিক কল্যাণসাধন, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি। সমবায় সমিতির সুবিধা হলো এর দ্বারা স্বল্পআয়ের সমশ্রেণির লোকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর