উদ্দীপকে তাহেরার কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্গত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তাহেরার কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্গত। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে। উদ্দীপকে কলেজ পড়ুয়া তাহেরা বৈশাখী মেলায় দোকান দিয়েছে। এ কাজের জন্য প্রয়োজনীয় সকল মূলধন সে একাই সরবরাহ করেছে। তবে মেলাতে দোকান পরিচালনার ক্ষেত্রে কয়েকজন বান্ধবীর সহায়তা নিয়েছে। এখানে তিনি নিজেই ব্যবসায়ের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার তিনি একাই মূলধন সংগ্রহ করে উৎপাদনের যাবতীয় উপকরণ একত্র করেন। অর্থাৎ তার কাজের মাধ্যমে উৎপাদনের যাবতীয় উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে তাহেরার কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্গত ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর