উদ্দীপকে 'লিরা ফ্যাশন' শ্রমের দক্ষতা বৃদ্ধিতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন তা কি যথেষ্ট? বিশ্লেষণ কর। -
উত্তর: উদ্দীপকে 'লিরা ফ্যাশন' শ্রম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণকে প্রাধান্য দিয়েছে, যা শ্রম দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে হাতে-কলমে শিক্ষা বা ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির ব্যবস্থাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ মানুষকে কর্মদক্ষতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে। বিভিন্ন উপায়ে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া 'যেতে পারে। তার মধ্যে হাতে-কলমে শিক্ষা প্রদান অন্যতম একটি উপায়। উদ্দীপকের 'লিরা ফ্যাশন' গার্মেন্টস শিল্পে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশে তাদের পোশাক রপ্তানি করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় কর্মীদের হাতে-কলমে শিক্ষার উদ্যোগ নিয়ে থাকে। হাতে-কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে শ্রমিক-কর্মীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা হয়; যাকে প্রশিক্ষণ বলে গণ্য করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা তাদের কাজ সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী নির্ভুলভাবে কাজ করার ফলে শ্রমিক-কর্মীদের দক্ষতাও বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া প্রশিক্ষন শ্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। ফলে একই সম্পদ ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক পরিমান পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এতে পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। একই উদ্দেশ্যে উদ্দীপকে উল্লিখিত 'লিরা ফ্যাশন' তাদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন। শ্রম দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ যথেষ্ট বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে 'লিরা ফ্যাশন' শ্রমের দক্ষতা বৃদ্ধিতে যে উপাদানটিকে প্রাধান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর