জনাব তানসেন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তানসেন স্তরগত শ্রমগতিশীলতা সৃষ্টি করেছেন। কোনো শ্রমিক অপেক্ষকৃত নিম্ন পদ হতে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চ পদে নিয়োজিত হওয়াকে স্তরগত শ্রম গতিশীলতা বলে। এক্ষেত্রে শ্রমিকের দক্ষতার মূল্যায়ন হয় এবং সে আর্থিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে লাভবান হয়। জনাব তানসেন 'ঝুমা ফ্যাশন'-এ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তার আগে তিনি 'ঝর্ণা সোয়েটার' কারখানায় ১০ বছর উপ-উৎপাদন ব্যবস্থাপক পদে থেকে সুনামের সাথে কাজ করেছেন। এখানে তিনি তার শ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমজাতীয় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়েছেন। তাই বলা যায়, তিনি স্তরগত শ্রমগতিশীলতা সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব তানসেন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর