উৎপাদন কার্যক্রমকে বিভিন্ন পর্যায়ে ভাগ করার মাধ্যমে 'পাইনএ্যাপেল গোল্ড' কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উৎপাদন কার্যক্রমকে বিভিন্ন পর্যায়ে ভাগ করার মাধ্যমে 'পাইনএ্যাপেল গোল্ড' সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রমবিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে। একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সব কাজকে কয়েকটি স্তরে ভাগ করে শ্রম বিভাগ করাই হলো সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এক্ষেত্রে পূর্ববর্তী প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের শ্রম বিভাগের ক্ষেত্রে প্রতিটি স্তরের কাজ স্বয়ংসম্পূর্ণ হয়। উদ্দীপকে 'পাইনএ্যাপেল গোল্ড' জুস কারখানার প্রয়োজনীয় কাজগুলো বিভিন্ন বিভাগে ভাগ করেছে। যেমন: আনারস ধুয়ে খোসা ছোলা, অটোব্লেন্ডিং মেশিনের মাধ্যমে রস বের করা, অন্যান্য উপকরণ মেশানো ও প্যাকেজিং করা। সব কার্যক্রম এভাবে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির প্রতিটি স্তরের কাজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পণ্যের মান ও উৎপাদন বেড়ে যায়। আর মান ভালো হওয়ায় তারা ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হয়। এসব বৈশিষ্ট্য প্রক্রিয়াগত শ্রম বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'পাইনএ্যাপেল গোল্ড' সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রমবিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদন কার্যক্রমকে বিভিন্ন পর্যায়ে ভাগ করার মাধ্যমে 'পাইনএ্যাপেল গো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর