'জনাব নিলয়ের জীবনে প্রতিষ্ঠা লাভ করার পেছনে শ্রমের গতিশীলতার ব্যাপক ভূমিকা রয়েছে'- উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব নিলয়ের জীবনে প্রতিষ্ঠা লাভ করার পেছনে শ্রমের ভৌগোলিক গতিশীলতার ব্যাপক ভূমিকা রয়েছে। শ্রমের গতিশীলতা বলতে শ্রমিকদের পেশা, স্থান বা শিল্প পরিবর্তনের প্রবণতাকে বোঝায়। এই গতিশীলতা শ্রমিককে তার দক্ষতা ও মেধা অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক ও কাজের পরিবেশ খুঁজে নিতে সাহায্য করে। বিশেষ করে ভৌগোলিক গতিশীলতা জীবনযাত্রার উন্নত মান নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর। জনাব নিলয় প্রথমে দেশীয় কনস্ট্রাকশন ফার্মে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় দ্বিগুণ বেতনে কাজ করার সুযোগ পান। এই দ্বিগুণ বেতন তার আর্থিক সচ্ছলতা এনে দেয় এবং জীবনযাত্রার মান উন্নত করে। ভৌগোলিক গতিশীলতার কারণেই তিনি আন্তর্জাতিক বাজারে তার শ্রমের সঠিক মূল্য খুঁজে পান। তিনি দেশে একই বেতনে কাজ করলে তার প্রতিষ্ঠা লাভ হয়তো বিলম্বিত হতো। শ্রমের ভৌগোলিক গতিশীলতা তাকে বৃহত্তর কর্মক্ষেত্র এবং উন্নত সুযোগ-সুবিধার দিকে চালিত করেছে। ফলে তিনি নিজের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বেশি আয় করতে পারছেন। এছাড়া বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব বিদেশে কাজ করে তিনি নতুন প্রযুক্তি ও উন্নত কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করছেন। এভাবে ভৌগোলিক গতিশীলতা জনাব নিলয়ের ব্যক্তিগত সমৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতএব, জনাব নিলয়ের জীবনে প্রতিষ্ঠা লাভকরার পেছনে শ্রমের গতিশীলতার ব্যাপক ভূমিকা রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'জনাব নিলয়ের জীবনে প্রতিষ্ঠা লাভ করার পেছনে শ্রমের গতিশীলতার ব্যাপক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর