উদ্দীপকে বর্ণিত জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের কোন উপকরণের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের 'ভূমি' উপকরণের কথা বলেছেন। প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদই হলো ভূমি। এটি মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। ভূমি সৃষ্টির সময় যে পরিমাণ ছিল, এখনও সে পরিমাণই আছে। একে ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করা হয়। একদিন জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করেছেন। তিনি উৎপাদনের দুইটি উপকরণের কথা বলেছেন। এর প্রথমটির যোগান সীমিত ও অবিনশ্বর। এক্ষেত্রে সীমিত বলতে তিনি বুঝিয়েছেন যা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায় এমন কিছু। আবার, অবিনশ্বর বলতে বুঝিয়েছেন, যা নষ্ট বা ধ্বংস করা যায় না। এগুলো ভূমির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের ভূমি উপকরণের কথা বলেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের কোন উপকরণের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর