সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা- ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠন একটি মানবীয় উপাদান যা উৎপাদনের অন্যান্য উপকরণকে সমন্বিত করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদে শ্রম ও মূলধন প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করা হয়। উক্ত উপকরণগুলোকে পরিচালনা করে একটি মানবীয় উপাদান যা সংগঠন হিসেবে পরিচিত। একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের ওপর। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করা হয় এবং এদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাই বলা হয়েছে, সংগঠন হলো সমন্বিত প্রচেষ্টা।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা- ব্যাখ্যা কর।
উত্তর