সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ত্বরান্বিত হবে- বিশ্লেষণ কর।
উত্তর: সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তরান্বিত হবে। উক্তিটির সাথে একমত। এখানে আমাদের দেশের শ্রম রপ্তানির কথা বলা হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রমিক একটি নির্দিষ্ট স্থান বা কাজে স্থির থাকবে এমন নয়। প্রয়োজনে শ্রমিক স্থান ও কাজ পরিবর্তন করতে পারে। উদ্দীপকে জনৈক শিক্ষক একদিন একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাসে উৎপাদনের উপকরন নিয়ে আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে তিনি এমন একটি উৎপাদনের উপকরণের কথা বলছেন যা অত্যন্ত পচনশীল ও মজুদ করা যায় না। তিনি বললেন- এ উপকরণটি বাংলাদেশে পর্যাপ্ত পরিমানে পাওয়া গেলেও উন্নত অনেক দেশের অভাব পরিলক্ষিত হয়। তাই বাংলাদেশ সরকারের উচিত এটি রপ্তানীতে আরো বেশি উদ্যোগী হওয়া। এখানে উৎপাদনের শ্রম উপদানের কথা বলা হয়েছে। আমাদের মতো জনবহুল দেশে শ্রম একটি জাতীয় সম্পদ। জনবহুল দেশ হওয়ায় শ্রম উপাদানটি আমাদের দেশে ব্যাপক আকারে পাওয়া যায়। কিন্তু অনেক উন্নত দেশে এই উপাদানের যোগান কম। তাই দেশের বাইরে শ্রম রপ্তানি করে প্রচুর বৈদশিক মুদ্রা উপার্যন করা যায়। বিদেশে রপ্তানি করে প্রতি বছর প্রচুর পরিমান রেমিটেন্স আয় করা সম্ভব হয়। উন্নত অনেক দেশেই পর্যাপ্ত পরিমান শ্রমিক নেই যার ফলে তারা আমাদের মতো জনবহুল দেশ থেকে শ্রম আমদানী করে। এমতাবস্থায় সরকার যদি উক্ত খাতকে আরো সহজলভ্য করতে পারে তাহলে আমাদের অর্থনীতি আরো ত্বরান্বিত হবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ত্বরান্বিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর