উদ্দীপকে জনার আবিরের চাকরি পরিবর্তন কোন ধরনের শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আবিরের চাকরি পরিবর্তন শ্রমের শিল্পগত আনুভূমিক গতিশীলতার অন্তর্ভুক্ত। শ্রমিক যখন কাজের উদ্দেশ্যে এক শিল্প থেকে অন্য শিল্পে সম্পদে গমন করে তখন তাকে শিল্পগত আনুভূমিক গতিশীলতা বলে। শ্রম অত্যন্ত গতিশীল একটি উপাদান। এটি প্রয়োজনে এক পেশা থেকে অন্য পেশা, একস্থান থেকে অন্যস্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে গমন করতে পারে। উদ্দীপকে আবির, রাহাত ও রাফি তিন বন্ধু। জনাব আবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে একটি সুগার মিলের ম্যানেজার পদে যোগদান করেন। এক বছর পর তিনি বসুন্ধরা পেপার মিলে ম্যানেজার পদে যোগদান করেন। এখানে দেখা যাচ্ছে, আবির প্রাথমিক পর্যায়ে সুগার মিলে ম্যানেজার পদে কাজ করলেও পরবর্তীতে তিনি পেপার মিলে কাগজ শিল্পে ম্যানেজার হিসেবে নিয়োগ হন। এখানে শ্রমের গতিশীলতা শিল্পের উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে। তাই একে শিল্পগত গতিশীলতা বলা যায়। এছাড়া যেহেতু তিনি এক শিল্প থেকে অন্য শিল্পে একই পদে থেকে গমন করেন তাই একে শিল্পগত আনুভূমিক গতিশীলতা বলতে পারি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে জনার আবিরের চাকরি পরিবর্তন কোন ধরনের শ্রমের গতিশীলতার অন্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর