ভূমি কি স্থানান্তরযোগ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের ভূমি উপাদানটি স্থানান্তরযোগ্য নয়। উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, এটি উৎপাদনের একটি অস্থানান্তরযোগ্য উপাদান। ভূমির বিকল্প ব্যবহার সম্ভব কিন্তু ভূমিকে স্থানান্তর করা যায় না। যেমন- একই জমিতে চাষাবাদ করা সম্ভব আবার প্রয়োজনে সেই জমিতে দালান তৈরি করে বসবাস করা সম্ভব। কিন্তু উক্ত জমি' স্থানান্তর করে অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। উৎপাদনের অন্যান্য উপাদান স্থানান্তর করা গেলেও ভূমিকে স্থানান্তর করা যায় না। তাই বলা যায়, ভূমি অস্থানান্তরযোগ্য।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
ভূমি কি স্থানান্তরযোগ্য? ব্যাখ্যা কর।
উত্তর