উৎপাদনের উপকরণসমূহের স্বরূপ বিশ্লেষণপূর্বক মি. সাগরের করণীয় সুপারিশ কর।
উত্তর: মি. সাগরের করণীয় হলো উৎপাদনের শ্রমসহ সকল উপাদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। যে সকল উপকরণ ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করা হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ মোট ৪ টি যথা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তন্মধ্যে উৎপাদনে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উদ্দীপকে জনাব আশিক শরীয়তপুর জেলায় ১০ বিঘা জমিতে গোলাপ ফুলের' চাষ করেন এবং ঢাকার শাহবাগে ফুলের দোকানে বিক্রয় করেন। প্রাথমিক পর্যায়ে মূলধনের অভাবে তিনি যথাসময়ে পণ্য সরবরাহ বা সংরক্ষণ কোনোটি করতে পারেননি। ফলে তিনি ব্যাংক থেকে ঋণ আবেদন করেন। কিন্তু মার্চ মাসে ৫০ হাজার গোলাপের অর্ডার উৎপাদন বিভাগকে জানানো হয়। জমিতে পর্যাপ্ত ফুল থাকা সত্ত্বেও মাত্র ২০ হাজার গোলাপ শ্রমিকরা দোকানে পাঠায়। এখানে দেখা যাচ্ছে, শ্রমিকরা সঠিক পরিমাণে ফুল সরবরাহ করতে অক্ষম ছিল। তাছাড়া সংগঠনের কার্য নিয়ন্ত্রণেরও অভাব লক্ষ করা যায়। তাই মি. সাগরের দরকার উৎপাদনের সকল উপাদীনের সঠিক সমন্বয় করা। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এই চারটি উপাদানের সমন্বয়েই প্রকৃত উৎপাদন সম্ভব। এ উপাদানগুলোর কোনো একটি উপাদানের অভাব থাকলে উৎপাদন সম্ভব নয়। একইভাবে উদ্দীপকে উৎপাদনের ভূমি ও মূলধন উপাদান বিদ্যমান থাকলেও পর্যাপ্ত শ্রম ও সংগঠনের প্রয়োগ না থাকার ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই জনাব আশিকের প্রয়োজন তার সংগঠন উপকরণকে আরও গতিশীল করা ও যথাযথ শ্রম দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের উপকরণসমূহের স্বরূপ বিশ্লেষণপূর্বক মি. সাগরের করণীয় সুপারিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর