উৎপাদনের উপকরণ হিসেবে জনাব পরেশের পরিশ্রমকে কী শ্রম বলা যায়? মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উৎপাদনের উপকরণ হিসেবে জনাব পরেশের পরিশ্রমকে উৎপাদনশীল শ্রম বলা যায়। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের মানসিক ও কায়িক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম অত্যন্ত উৎপাদনশীল উপাদান যা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ বৃদ্ধি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়। উদ্দীপকের জনাব পরেশ কৃষক। তিনি নিজের জমিতে চাষ করেন। এ জন্য তিনি উন্নতমানের বীজ, সার, কীটনাশক ঔষধ, সেচের পানি ইত্যাদির ব্যবস্থা করেন। উদ্দীপরে জনাব পরেশের শারীরিক শ্রমের মাধ্যমে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কার্যাদি সম্পাদন করেন। ফলে তার শ্রম দ্বারা অতিরিক্ত কিছু উৎপাদন এবং বস্তুজাত পণ্য উৎপাদন হচ্ছে। এছাড়া উক্ত উৎপাদন তার আয় বৃদ্ধি করছে যার দ্বারা তিনি তার পারিবারিক ব্যয় নির্বাহ করছেন। তাই তার শ্রমকে উৎপাদনশীল বলা যায়। মানসিক এবং শারীরিক উভয় শ্রমই উৎপাদনশীল; যদি তা উপযোগ সৃষ্টি করে এবং আয় বৃদ্ধিতে সহায়তা করে। জনাব পরেশের শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করছে, বস্তুগত দ্রব্য উৎপাদন করছে আবার উপযোগও সৃষ্টি করছে। তাই আমি মনে করি, উৎপাদনের উপকরণ হিসেবে জনাব পরেশের পরিশ্রম উৎপাদনশীল শ্রমের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের উপকরণ হিসেবে জনাব পরেশের পরিশ্রমকে কী শ্রম বলা যায়? মতের স…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর