প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের কারণ কী বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনে শ্রম বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বণ্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং পণ্যের মান উন্নত হয়। যেমন: ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ ইত্যাদি। উদ্দীপকে জনাব আবির 'হামজা গার্মেন্টস' ফ্যাক্টরির উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার শ্রমিকদের দিয়ে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করান। তিনি সর্বদা শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং সহজেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জনাব আবির শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী শ্রম বিভাগ করে দেন। এমন শ্রম বিভাগের ফলে কর্মীরা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। ফলে কর্মীদের কাজের মান ও কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানে মানসম্মত পণ্য উৎপাদিত হয়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি শ্রম বিভাগের মাধ্যমে তাদের লক্ষ্যার্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের কারণ কী বলে তুমি মনে কর? উত্তরের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর