উৎপাদনের কোন উপকরণকে প্রাধান্য দিয়ে জনাব মনির ব্যবসায়টি গড়ে তুলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের মূলধন উপকরণকে' প্রাধান্য দিয়ে জনাব মনির ব্যবসায়টি গড়ে তুলেছেন। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রাকৃতিক দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। উদ্দীপকে জনাব মনির ব্যাংকে চাকরি করেন। প্রতি মাসে বেতন পাওয়ার পর তা থেকে তিনি কিছু সঞ্চয় ক্রতে থাকেন। কয়েক বছর পর ৫,০০,০০০ টাকা জমা হলে, তা দিয়ে গ্রামের বাড়িতে পোলট্রি খামার গড়ে তোলেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তার খামার গড়ে তোলার জন্য তার সঞ্চিত অর্থ ব্যবহার করেন। তার সঞ্চিত অর্থটি একটি সম্পদ যা পরবর্তীতে তার আয় বৃদ্ধিতে সহায়তা করবে। এ সকল আয় মূলধন হিসেবে বিবেচিত। তাই বলা যায়, জনাব মনির উৎপাদনের মূলধন উপকরণকে প্রাধান্য দিয়ে তার ব্যবসায় গড়ে তোলেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের কোন উপকরণকে প্রাধান্য দিয়ে জনাব মনির ব্যবসায়টি গড়ে তুলেছেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর