উদ্দীপকে মানিকের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মানিকের কাজটি পেশাগত বা সরল শ্রমবিভাগের অন্তর্গত। একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটি স্তরে কাজ নিজেই সম্পাদন করে তাকে পেশাগত বা সরল শ্রমবিভাগ বলে। উদ্দীপকে বাংলার অন্যতম একটি উৎসব নববর্ষের কথা বলা হয়েছে। এই নববর্ষে বাঙালির প্রাণের মেলা বসে। উক্ত মেলায় মাটির তৈরি হাঁড়ি-পাতিল ও খেলনার খুব চাহিদা থাকে। বিষয়টি লক্ষ করে মানিক নিজ বাড়িতে মাটি দিয়ে আকর্ষণীয় ডিজাইনের হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি করেন এবং তা মেলায় বিক্রয় করেন। মানিক উক্ত পণ্য উৎপাদনের জন্য প্রথমে মাটি সংগ্রহ করেন, সে মাটি থেকে হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি করেন এবং সেই হাঁড়ি ও খেলনাকে নিজেই বিভিন্ন ডিজাইন করে মেলায় বিক্রয় করেন। অর্থাৎ মানিক মাটির হাঁড়ি ও খেলনা উৎপাদনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অংশের কাজ নিজেই সম্পাদন করেন। তাই বলা যায়, উদ্দীপকের মানিকের কাজটি পেশাগত শ্রমবিভাগের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে মানিকের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর