তুমি কি মনে করো জনাব সুজনের ব্যবসায়টি ঐ এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সুজনের ব্যবসায়টি ঐ এলাকায় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ব্যবসায় গঠনের প্রাথমিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। কিন্তু কোনো স্থানে ব্যবসায় স্থাপিত হলে মালিক ছাড়াও পারিপার্শ্বিক বিভিন্ন পক্ষ এর সুবিধা পায়। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করে। পিরোজপুরের কাউখালী আমড়া উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এ কথা বিবেচনা করে জনাব সুজন উক্ত স্থানে আমড়ার জেলি উৎপাদন কেন্দ্ৰ প্রতিষ্ঠা করেন। এতে তিনি সরাসরি চাষিদের কাছ থেকে আমড়া সংগ্রহ করতে পারেন। সেই আমড়াগুলো থেকে জেলি তৈরি করে তিনি তা আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করেন। এরপর তা সারাদেশে সরবরাহ করেন। এ ব্যবসার মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার মানুষও লাভবান হচ্ছে। কোনো স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ঐ স্থানের মানুষের জীবনযাত্রা ও আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত করে। জনাব সুজনের জেলি উৎপাদন কেন্দ্রে শ্রমিকের প্রয়োজন হয়েছে। এতে এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে শ্রমের বিনিময়ে পাওয়া পারিশ্রমিকে শ্রমিকরা আর্থিকভাবে সচ্ছল হবে। আগের তুলনায় তাদের ভোগপ্রবণতা বাড়বে। ঐ স্থানে শিল্প প্রতিষ্ঠার ফলে পরিবহন ব্যবস্থার উন্নতির পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। এতে ঐ এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। শ্রমিকদের বাড়তি আয় ও উন্নত জীবনমান এলাকার অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করবে। তাই উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব সুজনের ব্যবসায়টি ঐ এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
তুমি কি মনে করো জনাব সুজনের ব্যবসায়টি ঐ এলাকার অর্থনৈতিক উন্নয়নে …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর