“জনাব রুবেলের স্ত্রীর গার্মেন্টস-এ যোগদান তাদের জীবনযাত্রার মান বাড়াবে” – তুমি কি একমত? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রুবেলের স্ত্রীর গার্মেন্টস-এ যোগদান তাদের জীবনযাত্রার মান বাড়াবে বলে আমি মনে করি । জীবনধারণ করার জন্য আয় উপার্জনের প্রয়োজন। অনেক সময় একজনের পক্ষে পরিবারের ব্যয় বহন করা সম্ভব হয় না। তখন পরিবারের অন্য সদস্যের সহযোগিতা বা চাকরিতে যোগদান জীবনধারণকে সহজ করে তোলে । উদ্দীপকের জনাব রুবেল নিজ এলাকায় একজন রেন্ট-এ-কার ড্রাইভার। এ থেকে প্রাপ্ত পারিশ্রমিকে তার পক্ষে পরিবারের ব্যয় বহন করা সম্ভব হয় না। এ কারণে তিনি ঢাকায় গার্মেন্টসে যোগদান করেন। কিছুদিন পর তার স্ত্রীও তার সাথে গার্মেন্টসে কারখানায় কাজ শুরু করেন। জনাব রুবেল মনে করেন এতে তাদের জীবনযাত্রার মান বাড়বে। উদ্দীপকের জনাব রুবেল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ কারণে পরিবারের ব্যয় বহনে তাকে হিমশিম খেতে হতো। পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী দুজন গার্মেন্টস কারখানায় কাজ শুরু করায় তাদের আয়ের পরিমাণ দ্বিগুণ হবে। আর্থিকভাবে তারা স্বচ্ছল হয়ে উঠবেন তাদের ভোগপ্রবণতা বাড়ার পাশাপাশি সঞ্চয় বাড়বে। এতে তাদের জীবনযাত্রা উন্নত হবে। তাই বলা যায়, জনাব রুবেলের স্ত্রীর গার্মেন্টস এ যোগদান তাদের জীবনযাত্রার মান বাড়াবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“জনাব রুবেলের স্ত্রীর গার্মেন্টস-এ যোগদান তাদের জীবনযাত্রার মান বাড…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর