উদ্দীপকে মিসেস তানিয়া তার শিল্পে উৎপাদনের কোন উপাদানকে বেশি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো ।
উত্তর: মানুষের শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক কর্মপ্রচেষ্টাই হচ্ছে শ্রম। এটি হচ্ছে উৎপাদনের জীবন্ত উপাদান যার বিনিময় মূল্য আছে। শ্ৰম বা শ্রমিকের সহায়তায় উৎপাদনের চাকা সচল রাখা হয়। উদ্দীপকে উল্লিখিত মিসেস তানিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেন। তিনি সবসময়ই তার গ্রামের গরিব, অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও বেকার মহিলাদের কথা ভেবেছেন। এ ভাবনার আলোকে তিনি নিজ গ্রামের মহিলাদের নিয়ে হাতের তৈরি বিভিন্ন কারুকার্যের শিল্প প্রতিষ্ঠা করেন। তিনি এ শিল্পের নাম দেন 'সপ্তরং'। এখানে কাজ করার মাধ্যমে গ্রামের নারীরা পেয়েছে আর্থিক স্বচ্ছলতা। আগে তাদের শ্রম অব্যবহৃত অবস্থায় থাকতো। বর্তমানে 'সপ্তরং'-এ কাজ করার মাধ্যমে তাদের শ্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে। তাই বলা যায়, গ্রামের নারীদের নিয়ে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে মিসেস তানিয়া তার শিল্পে শ্রম উপাদানকে বেশি গুরুত্ব দিয়েছেন ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে মিসেস তানিয়া তার শিল্পে উৎপাদনের কোন উপাদানকে বেশি গুরুত্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর