"ভূমির গুণগত মানে ভিন্নতা দেখা যায়”- ব্যাখ্যা কর।
উত্তর: ভূমি বলতে শুধু ভূ-পৃষ্ঠকেই বুঝায় না।বরং প্রাকৃতিক সকল সম্পদকে বুঝায়।অর্থাৎ মাটির উর্বরাশক্তি,আবহাওয়া, বৃষ্টিপাত,পানি,তাপ,বাতাস,সূর্যের আলো,নদী- নালা সহ সকল প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। ভৌগোলিক কারণে একেক জায়গার ভূমি একেক রকম। কোনো জায়গার ভূমি দো-আশ,বেলে,বেলে দো-আশ,এঁটেল হয়ে থাকে।একেক জায়গার পানিতে আয়রনে পরিমাণ একেক রকম,বায়ুতে রয়েছে আদ্রতার পার্থক্য।তাইতো দিনাজপুরে লিচু বেশি জন্মে,মুন্সিগঞ্জে আলু,নরসিংদীতে কলা,বগুড়ায় লাল মরিচ। এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভূমির গুণগত মানে ভিন্নতা রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"ভূমির গুণগত মানে ভিন্নতা দেখা যায়”- ব্যাখ্যা কর।
উত্তর