শেয়ারFacebookWhatsApp

ক্রেতাদের অভিযোগ নিরসনে জনাব সাজিদের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা যাচাই করো।

উত্তর: ক্রেতাদের অভিযোগ নিরসনে উদ্দীপকে উল্লিখিত জনাব সাজিদের শ্রম বিভাগ করার পদক্ষেপ অত্যন্ত যৌক্তিক। শ্রম বিভাগের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করা হয়। পরে তাদের ওপর নির্দিষ্ট কাজ বণ্টন করা হয়। যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করায় শ্রমিকরা সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারে। উদ্দীপকের জনাব সাজিদ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় প্রয়োজন অনুসারে তিনি ১০ জন শ্রমিক নিয়োগ দেন। সম্প্রতি কিছু ক্রেতা কারখানায় তৈরিকৃত আসবাবপত্রের ডিজাইন, ফিনিশিং ও বার্নিশ নিয়ে অভিযোগ করেন। তাই জনাব সাজিদ তদন্ত করতে গিয়ে দেখেন সবাই সব কাজ করে। কারও কোনো নির্দিষ্ট কাজ ভাগ করা নেই। সেজন্য তিনি কারখানার কাজগুলোকে শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা অনুসারে ভাগ করে দেন। জনাব সাজিদ তার কারখানায় শ্রমিকদের নির্দিষ্ট কাজ বণ্টন করে দেওয়ায় তারা সুন্দরভাবে কাজ করতে পারবে। এক্ষেত্রে যে কাজে যার দক্ষতা আছে তাকে সেই কাজ করতে দেওয়া হয়েছে। তাই তারা তাদের কাজগুলো খুব নিপুণভাবে সম্পন্ন করতে পারবে। এতে কারখানায় উৎপাদিত আসবাবপত্রের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হবে। শ্রমিকরা কাজ করতে বেশি উৎসাহ পাবে। ক্রেতারাও খুশি হয়ে জনাব সাজিদের কারখানা থেকে আসবাবপত্র কিনবেন। তার উক্ত কাজ বণ্টন করা শ্রম বিভাগ নামে পরিচিত। তাই ক্রেতাদের অভিযোগ নিরসনে শ্রম বিভাগ করার কাজটি অত্যন্ত যৌক্তিক।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

ক্রেতাদের অভিযোগ নিরসনে জনাব সাজিদের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা যাচা…

উদ্দীপক

জনাব সাজিদ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি আসবাবপত্রের কারখানা স্থাপন করেন। ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী আসবাবপত্র তৈরির জন্য কারখানাতে ১০ জন শ্রমিক নিয়োগ দেন। সম্প্রতি কিছু ক্রেতা কারখানাটির তৈরিকৃত আসবাবপত্রের ডিজাইন, ফিনিশিং ও বার্নিশ নিয়ে অভিযোগ করেন । অভিযোগ তদন্তে জনাব সাজিদ দেখেন যে, শ্রমিকদের নির্দিষ্ট কোনো কাজ নেই এবং সবাই সব কাজ করে থাকে। সেজন্য জনাব সাজিদ কারখানার কাজগুলোকে কর্মরত শ্রমিকদের মধ্যে তাদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ভাগ করে দেন ।

Barisal · 2021

উত্তর

কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য শতকরা হারে যে চার্জ পরিশোধ করতে হয়, তাই হচ্ছে সুদের হার।

উত্তর

মূলধন হচ্ছে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেসব দ্রব্যসামগ্রী, যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যৎ উৎপাদনে সহায়তা করে।উৎপাদন কাজে যা প্রত্যক্ষভাবে সহায়তা করে তাই উৎপাদনশীল । মূলধনও উৎপাদন কাজে সরাসরি সাহায্য করে। যেমন- যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি হলো মূলধন। এগুলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ও পণ্য উৎপাদন করে। এ অর্থে মূলধনকে উৎপাদনশীল বলা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব সাজিদ কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপকরণগুলোর সমন্বয় করা হয়। কীভাবে, কী পরিমাণে, কখন কাজ করতে হবে তা নির্ধারণ করে সংগঠন । অর্থাৎ, উদ্দেশ্য অর্জন করতে যা দরকার হয় তা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা সংগঠনে কাজ । উদ্দীপকের জনাব সাজিদ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি আসবাবপত্রের কারখানা স্থাপন করেন। ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী আসবাবপত্র তৈরির জন্য কারখানাতে ১০ জন শ্রমিক নিয়োগ করেন। এখানে, জনাব সাজিদ কারখানা স্থাপন করার জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করেন যেটা মূলধন । তিনি তার সাংগঠনিক জ্ঞানের দ্বারা উক্ত মূলধনের ব্যবস্থা করেন। আবার, প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া এবং তাদেরকে তত্ত্বাবধান করাও সংগঠনের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ, সংগঠনের প্রয়োগের মাধ্যমে জনাব সাজিদ তার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন । তাই বলা যায়, তার সম্পাদিত কার্যাবলি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।

উত্তর

ক্রেতাদের অভিযোগ নিরসনে উদ্দীপকে উল্লিখিত জনাব সাজিদের শ্রম বিভাগ করার পদক্ষেপ অত্যন্ত যৌক্তিক। শ্রম বিভাগের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করা হয়। পরে তাদের ওপর নির্দিষ্ট কাজ বণ্টন করা হয়। যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করায় শ্রমিকরা সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারে। উদ্দীপকের জনাব সাজিদ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় প্রয়োজন অনুসারে তিনি ১০ জন শ্রমিক নিয়োগ দেন। সম্প্রতি কিছু ক্রেতা কারখানায় তৈরিকৃত আসবাবপত্রের ডিজাইন, ফিনিশিং ও বার্নিশ নিয়ে অভিযোগ করেন। তাই জনাব সাজিদ তদন্ত করতে গিয়ে দেখেন সবাই সব কাজ করে। কারও কোনো নির্দিষ্ট কাজ ভাগ করা নেই। সেজন্য তিনি কারখানার কাজগুলোকে শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা অনুসারে ভাগ করে দেন। জনাব সাজিদ তার কারখানায় শ্রমিকদের নির্দিষ্ট কাজ বণ্টন করে দেওয়ায় তারা সুন্দরভাবে কাজ করতে পারবে। এক্ষেত্রে যে কাজে যার দক্ষতা আছে তাকে সেই কাজ করতে দেওয়া হয়েছে। তাই তারা তাদের কাজগুলো খুব নিপুণভাবে সম্পন্ন করতে পারবে। এতে কারখানায় উৎপাদিত আসবাবপত্রের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হবে। শ্রমিকরা কাজ করতে বেশি উৎসাহ পাবে। ক্রেতারাও খুশি হয়ে জনাব সাজিদের কারখানা থেকে আসবাবপত্র কিনবেন। তার উক্ত কাজ বণ্টন করা শ্রম বিভাগ নামে পরিচিত। তাই ক্রেতাদের অভিযোগ নিরসনে শ্রম বিভাগ করার কাজটি অত্যন্ত যৌক্তিক।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।