মিস মিলির প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মিস মিলির প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্প খাতের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টি সংশ্লিষ্ট খাতই হলো শিল্প খাত। এ খাত উৎপাদনের একমাত্র বাহন হিসেবে পরিচিত। উদ্দীপকে উল্লেখিত মিস মিলি তার গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্প শিক্ষিত বেকার নারীদের নিয়ে একটি কুটির শিল্প গড়ে তোলেন। গ্রামের নারীরা সেখানে শ্রম দেয়। তারা হাতের তৈরি নকশী কাঁথা ও থ্রি পিস তৈরি করে বাজারে বিক্রি করেন। মিস মিলি তার কুটির শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহার করে গ্রামের নারীদের শ্রমশক্তির বিনিময়ে হাতের তৈরি দ্রব্যসামগ্রী তৈরি করছেন। কোনো দ্রব্যসামগ্রীর রূপের পরিবর্তনই হচ্ছে শিল্প। এতে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তাই বলা যায়, মিস মিলির প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্প খাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মিস মিলির প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর