উদ্দীপকে জনাব কামাল কর্তৃক আমদানিকৃত অত্যাধুনিক জুস মেশিনটি উৎপাদনের কোন উপকরণের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব কামালের আমদানিকৃত অত্যাধুনিক জুস মেশিনটি উৎপাদনের মূলধন উপকরণের অন্তর্গত। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এটি উৎপাদনের চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে জনাব কামাল চাপাইনবাবগঞ্জে একটি 'ম্যাংগো জুস' কারখানা স্থাপন করেছেন। কারখানায় জুস উৎপাদনের জন্য তিনি চীন হতে ২ কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক মেশিন আমদানি করেছেন। তার কারখানায় উৎপাদিত জুসের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে, তিনি যে অর্থ ব্যয় করেন তা ব্যক্তিগত ভোগের জন্য ব্যবহার না করে ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করেন যা মূলধন হিসেবে বিবেচিত। আবার তার ক্রয়কৃত মেশিনটি একটি সম্পদ যা পরবর্তীতে সম্পদ বা আয় বৃদ্ধিতে সহায়তা করে। তাই জনাব কামালের ব্যবহৃত উপকরণকে মূলধন বলা যায়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব কামাল কর্তৃক আমদানিকৃত অত্যাধুনিক জুস মেশিনটি উৎপাদনে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর