“গার্মেন্টস ফ্যাক্টরির সফলতার অন্যতম কারণ হলো শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের মধ্যে কাজ বণ্টন।”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'গার্মেন্টস ফ্যাক্টরির সফলতার অন্যতম কারণ হলো শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের মধ্যে কাজ বণ্টন'- উক্তিটি সঠিক ও যথার্থ বলে আমি মনে করছি। সাধারণত শ্রমবিভাগের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী একেক কাজ একেক শ্রমিককে করতে দেওয়া হয়। এক্ষেত্রে একই কাজ শ্রমিক প্রতিনিয়ত করতে থাকে। ফলে বারবার ঐ কাজ করার ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা অর্জন সহজ হয়। উদ্দীপকের জনাব জসিম একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলেন। উক্ত ফ্যাক্টরির পোশাক তৈরিতে জনাব জসিম তার ফ্যাক্টরিতে কয়েকটি বিভাগ প্রতিষ্ঠা করেন; যা শ্রমবিভাগ নামে পরিচিত। এরূপ বিভাগের প্রতিটিতে শ্রমিকদের মধ্যে কাজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করে দেওয়া হয়। এর ফলে তার প্রতিষ্ঠানটি কার্যক্রমে গতিশীলতা অর্জন করেছে এবং পোশাক উৎপাদনের পরিমাণও বেড়েছে। উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি ভাগে বিভক্ত করে শ্রমিকদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়াই হচ্ছে শ্রমবিভাগ। শ্রমবিভাগের মাধ্যমে কার্যসম্পাদন সবচেয়ে সুবিধাজনক এবং লাভজনক হিসেবে বিবেচিত হয়। উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, সময়ের সদ্ব্যবহার, যন্ত্রপাতির সদ্ব্যবহার, বৃহদায়তন উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে শ্রমবিভাগ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব জসিমের গার্মেন্টস ফ্যাক্টরির সফলতার অন্যতম কারণ হলো শ্রমবিভাগ তথা শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“গার্মেন্টস ফ্যাক্টরির সফলতার অন্যতম কারণ হলো শ্রমিকদের যোগ্যতা অনু…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর