শেয়ারFacebookWhatsApp

সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠনটির ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠনটির ধরন হলো সমবায় সংগঠন; যা একই শ্রেণিভুক্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। উদ্দীপকের মি. রেজা ও মি. রাজু মিলে অংশীদারির ভিত্তিতে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে একই এলাকায় সমবায়ের ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষ আরেকটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। এর ফলে উক্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ উক্ত ব্যবসায় সংগঠনের সদস্যদের মর্যাদা বৃদ্ধি পায়। সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত তাদের এ ব্যবসায়ের সাথে সমবায় ব্যবসায় সংগঠনের মিল রয়েছে। সাধারণত সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের কল্যাণের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। সমবায় সমিতির সদস্যসংখ্যা সর্বনিম্ন বিশ জন হয়ে থাকে। এরূপ সমিতির মূল ভিত্তি হলো একতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, পারস্পরিক কল্যাণসাধন, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি। সমবায় সমিতির সুবিধা হলো এর দ্বারা স্বল্পআয়ের সমশ্রেণির লোকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়; যা উদ্দীপকের সমবায় সংগঠনে প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায়, সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠন সমবায় সমিতি সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠনটির ধরন উল্লে…

উদ্দীপক

মি. রেজা ও তার বন্ধু মি. রাজু ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশুনা শেষ করে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। তারা সমভাবে তাদের অর্জিত জ্ঞান, মূলধন ও শ্রম দিয়ে ব্যবসা পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ের ব্যাপক সাফল্য অর্জন করেন। অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। অন্যদিকে একই এলাকায় সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষ আরেকটি ব্যবসায় সংগঠন গড়ে তোলে। এর ফলে উক্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ উক্ত ব্যবসায় সংগঠনের সদস্যদের মর্যাদা বৃদ্ধি পায় ।

Comilla · 2022

উত্তর

সংগঠন হচ্ছে মানবীয় কাঠামো যার মাধ্যমে উৎপাদনের উপকরণসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয়পূর্বক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা হয়।

উত্তর

মূলধন সম্পর্কে অর্থনীতিবিদ Bohm Bawerk (বম বয়ার্ক)বলেছেন, "Capital is the produced means of production." অর্থাৎ,মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উপকরণগুলোর মধ্যে শ্রম এবং সংগঠন মানবসৃষ্ট। মানুষ শ্রমের দ্বারা যা উপার্জন করে তা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রয়োজন মেটাতে ব্যয় করে। তবে মোট উপার্জনের সবটুকু পারিবারিক প্রয়োজনে ব্যয় নাও হতে পারে। মোট উপার্জনের যে অংশ ব্যয় মিটানোর পর অবশিষ্ট থাকে তা সঞয় হিসেবে গণ্য হয় এবং অধিক উৎপাদনের আশায় তা পুনরায় বিনিয়োগ করা হয়। এরূপ বিনিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। মানুষ তার শ্রম দ্বারা যা উৎপাদন করে তাই তার উপার্জন। এ উপার্জন হতে সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়। তাই মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। বাংলাদেশে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকে মি. রেজা ও তার বন্ধু মি. রাজু ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা শেষ করে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। তারা সমভাবে তাদের অর্জিত জ্ঞান, মূলধন ও শ্রম দিয়ে ব্যবসায় পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন এবং উক্ত মুনাফা সমানভাবে ভাগ করে নেন; যা অংশীদারি ব্যবসায় সংগঠনের সাথে সাদৃশ্যতা রয়েছে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন হিসেবে বিবেচিত হবে।

উত্তর

সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠনটির ধরন হলো সমবায় সংগঠন; যা একই শ্রেণিভুক্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। উদ্দীপকের মি. রেজা ও মি. রাজু মিলে অংশীদারির ভিত্তিতে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে একই এলাকায় সমবায়ের ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষ আরেকটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। এর ফলে উক্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ উক্ত ব্যবসায় সংগঠনের সদস্যদের মর্যাদা বৃদ্ধি পায়। সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত তাদের এ ব্যবসায়ের সাথে সমবায় ব্যবসায় সংগঠনের মিল রয়েছে। সাধারণত সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের কল্যাণের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। সমবায় সমিতির সদস্যসংখ্যা সর্বনিম্ন বিশ জন হয়ে থাকে। এরূপ সমিতির মূল ভিত্তি হলো একতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, পারস্পরিক কল্যাণসাধন, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি। সমবায় সমিতির সুবিধা হলো এর দ্বারা স্বল্পআয়ের সমশ্রেণির লোকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়; যা উদ্দীপকের সমবায় সংগঠনে প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায়, সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠন সমবায় সমিতি সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।