মিস ফারহানার ব্যবসায়ে উৎপাদনের কোন উপকরণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: মিস ফারহানার ব্যবসায়ে উৎপাদনের 'শ্রম' উপকরণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। শ্রম বলতে মানুষের দৈহিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায়। শ্রমের মাধ্যমে উৎপাদনে গতিশীলতা আনা হয়। শ্রম ছাড়া উৎপাদন প্রক্রিয়া চলমান রাখা সম্ভব নয়। উৎপাদনের যাবতীয় কাজ শ্রয়ের সহায়তায় করা হয়। মিস ফারহানা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন । দুই বছরের মধ্যে তিনি ব্যবসায়ে সফলতা পান । তবে তিনি একা সবকিছু একত্র করে উৎপাদন কাজ পরিচালনা করতে পারছেন না। এক্ষেত্রে তার ব্যবসায়ে উৎপাদনের উপকরণ 'শ্রমের' ঘাটতি আছে। তার ব্যবসায় পরিচালনার জন্য শ্রমিক কর্মচারী নিয়োগ করা প্রয়োজন । আর শ্রমিক হলো শ্রমের উৎস। ব্যবসায়ে পর্যাপ্ত শ্রমিক থাকলে সব কাজ সহজে করা যায়। মিস ফারহানার ব্যবসায়ে শ্রম উপকরণটি পর্যাপ্ত থাকলে তিনি সহজে উৎপাদন কাজ পরিচালনা করতে পারতেন। সুতরাং, তার ব্যবসায়ে শ্রমের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মিস ফারহানার ব্যবসায়ে উৎপাদনের কোন উপকরণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর