সংগঠন বিচারে সুশান্ত ও প্রশান্তর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠনের বিচারে সুশান্ত ও প্রশান্তের ব্যবসায়টি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন। উদ্দীপকে মি. সুশান্ত ও মি. প্রশান্ত দুই ভাই বিবিএ শেষ করে চুক্তির আওতায় আজিজ সুপার মার্কেটে একটি টি-শার্টের ব্যবসায় স্থাপন করেছেন। কেরানিগঞ্জে তাদের নিজস্ব কারখানার মাধ্যমে তৈরিকৃত টি-শার্ট আজিজ মার্কেটে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, উল্লিখিত ব্যবসায়টি দুই ভাই চুক্তির মাধ্যমে স্থাপন করেন যা অংশীদারি সংগঠনের প্রধান বৈশিষ্ট্য। আবার উক্ত ফার্মে তারা প্রয়োজনীয় সকল উপায়-উপকরণ সংগ্রহ করে তা কাজে লাগান। যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণ সহজ হয়। অর্থাৎ এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, তাদের ফার্মটি উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সংগঠন বিচারে সুশান্ত ও প্রশান্তর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর