“ভূমি আদি ও মৌলিক উপাদান”- ব্যাখ্যা কর ।
উত্তর: সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান। প্রকৃতি আমাদের উপহারস্বরূপ তা প্রদান করে। পৃথিবীর সৃষ্টিকাল থেকেই ভূমি বিদ্যমান। তাই ভূমিকে আদিম বলা যায়। তাছাড়া উৎপাদনের অন্যান্য উপকরণের মূলে ভূমির অবদান বিদ্যমান। কাঁচামাল থেকে শুরু করে যন্ত্র এবং কারখানা সকল কিছুর মৌলিক উপাদান ভূমি। তাই ভূমিকে আদিম ও মৌলিক উপাদান বলা হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“ভূমি আদি ও মৌলিক উপাদান”- ব্যাখ্যা কর ।
উত্তর