সংগঠনের ধরন উল্লেখপূর্বক মি. ফয়েজের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর
উত্তর: মি. ফয়েজ তার ব্যবসায়ে জনাব জনাব ফাহিমকে অন্তর্ভুক্ত করায় ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়েছে, যা যৌক্তিক বলে আমি মনে করি। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে অংশীদারি সংগঠন গড়ে তোলে। চুক্তিই এ ব্যবসায়ের মূল ভিত্তি। এর আঙ্গিকেই অংশীদারি ব্যবসায়ের সব কাজ পরিচালিত হয়। মি. ফয়েজ মৌলভীবাজারে আঙুরের জুস তৈরির কারখানা স্থাপন করেন। সেখানকার আবহাওয়া ও জলবায়ু আঙুর চাষের জন্য উপযোগী। পরবর্তীতে তিনি ব্যবসায়ে তার বন্ধু জনাব ফাহিমকে সমহারে মুনাফা বণ্টনের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এভাবে তার ব্যবসায়টি অংশীদারি সংগঠনে রূপান্তর হয়। যেকোনো ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা বা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। মূলধনকে ব্যবসায়ের রক্তপ্রবাহ বলা হয়। মি. ফয়েজ প্রথমে নিজে পর্যাপ্ত পরিমাণ মূলধন সরবরাহ করতে ব্যর্থ হন। তাই তিনি তার বন্ধু জনাব ফাহিমকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করেন, যাতে এ সমস্যা দূর হয়। জনাব ফাহিমকে নিয়ে চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় শুরু করায় তার মূলধনের ঘাটতি দূর হয়। ফলে তিনি সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করতে পেরেছেন। তাই বলা যায়, মি. ফয়েজ জনাব ফাহিমকে নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সংগঠনের ধরন উল্লেখপূর্বক মি. ফয়েজের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর