শেয়ারFacebookWhatsApp

মি. সেলিম উৎপাদনের কোন উপাদানকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: মি. সেলিম উৎপাদনের শ্রম উপাদানটিকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করেছেন। শ্রম হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা। শ্রম একটি জীবন্ত উপাদান। এটি উৎপাদনে ও অর্থ উপার্জনে সহায়তা করে। শ্রমকে উৎপাদনের জীবনীশক্তি বলা হয় । মি. সেলিম একজন উচ্চ শিক্ষিত যুবক। তিনি সবসময় তার গ্রামের বেকার যুবকদের নিয়ে কিছু করার চিন্তা করেন। সেই ভাবনা থেকে গ্রামের স্বল্পশিক্ষিত যুবকদের নিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলেছেন। ফলে যুবকদের আয়ের ব্যবস্থা হয়েছে এবং পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। এক্ষেত্রে গ্রামের যুবকরা ক্ষুদ্র ও কুটির শিল্পে শ্রমিক হিসেবে কাজ করে অর্থ উপার্জন করছে। তাদের পরিশ্রমের ফলে উৎপাদন কাজ সচল রয়েছে। অর্থাৎ বেকার যুবকরা এখানে উৎপাদনের শ্রম উপাদানের ভূমিকা পালন করছে। আর মি. সেলিম তাদের কথা ভেবেই ব্যবসায় স্থাপন করেছেন। তাই বলা যায়, তিনি শ্ৰম উপাদানটিকেই গুরুত্ব দিয়েছেন।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

মি. সেলিম উৎপাদনের কোন উপাদানকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির…

উদ্দীপক

মি. সেলিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজন উচ্চ শিক্ষিত যুবক। তিনি সবসময় নিজ গ্রামের স্বল্পশিক্ষিত বেকার যুবকদের কথা ভেবেছেন। এ ভাবনার আলোকেই স্বল্পশিক্ষিত যুবকদের নিয়ে নিজ গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলেছেন। এ শিল্পে গ্রামের যুবকরা কাজ করে যে বেতন পান তা দিয়ে একদিকে এনেছেন তাদের পারিবারিক সচ্ছলতা, অন্যদিকে মি. সেলিমও পেয়েছেন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা।

Dhaka · 2022

উত্তর

পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে।

উত্তর

সব অর্থই মূলধন হিসেবে বিবেচিত হয় না। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। আর যে অর্থ মানুষ ভোগ না করে উৎপাদন কাজে বিনিয়োগ করে, তাকে মূলধন বলে। এক্ষেত্রে অর্থ উৎপাদনে ব্যবহৃত হয় বা মুনাফার উদ্দেশ্যে অন্য কোনো কাজে বিনিয়োগ করা হয়। কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে অর্থ সঞ্চয় বা খরচ করলে সেটি মূলধন বলে বিবেচিত হবে না। তাই বলা যায়, সব অর্থই মূলধন নয়।

উত্তর

মি. সেলিম উৎপাদনের শ্রম উপাদানটিকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করেছেন। শ্রম হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা। শ্রম একটি জীবন্ত উপাদান। এটি উৎপাদনে ও অর্থ উপার্জনে সহায়তা করে। শ্রমকে উৎপাদনের জীবনীশক্তি বলা হয় । মি. সেলিম একজন উচ্চ শিক্ষিত যুবক। তিনি সবসময় তার গ্রামের বেকার যুবকদের নিয়ে কিছু করার চিন্তা করেন। সেই ভাবনা থেকে গ্রামের স্বল্পশিক্ষিত যুবকদের নিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলেছেন। ফলে যুবকদের আয়ের ব্যবস্থা হয়েছে এবং পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। এক্ষেত্রে গ্রামের যুবকরা ক্ষুদ্র ও কুটির শিল্পে শ্রমিক হিসেবে কাজ করে অর্থ উপার্জন করছে। তাদের পরিশ্রমের ফলে উৎপাদন কাজ সচল রয়েছে। অর্থাৎ বেকার যুবকরা এখানে উৎপাদনের শ্রম উপাদানের ভূমিকা পালন করছে। আর মি. সেলিম তাদের কথা ভেবেই ব্যবসায় স্থাপন করেছেন। তাই বলা যায়, তিনি শ্ৰম উপাদানটিকেই গুরুত্ব দিয়েছেন।

উত্তর

উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠনের আলোকে আমি মনে করি মি. সেলিম একজন সার্থক সংগঠক। সংগঠন হলো একই লক্ষ্য অর্জনে সমবেত কতিপয় ব্যক্তির সমষ্টি। এর মাধ্যমে উৎপাদনের অন্য উপাদানগুলোকে একত্র করে একই উদ্দেশ্য অর্জনে ব্যবহার করা হয়। আর সংগঠনের এ কাজটি যিনি করেন তাকে বলে সংগঠক। মি. সেলিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। তিনি সবসময়ই তার গ্রামের গরিব, স্বল্পশিক্ষিত ও বেকার যুবকদের কথা ভেবেছেন। ভাবনা অনুসারে গ্রামের যুবকদের নিয়ে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা করেন। এখানে কাজ করে গ্রামের যুবকরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। মি. সেলিমও আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। অর্থাৎ, মি. সেলিমের কাজটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট। আর তিনি একজন সংগঠক। মি. সেলিমের প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে গ্রামের যুবকদের শ্রমের সদ্ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য মি. সেলিম ভূমি সংগ্রহ ও মূলধন সরবরাহ করেছেন। তার প্রতিষ্ঠান থেকে পাওয়া মজুরি দিয়ে শ্রমিকদের আর্থিক সচ্ছলতা এসেছে। পাশাপাশি মি. সেলিমের নিজ অবস্থাও উন্নতি হয়েছে। তিনি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা পেয়েছেন। ফলে তিনি তার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়েছেন। আর তা সম্ভব হয়েছে তার মধ্যকার সংগঠন গুণের ফলে। তাই আমি মনে করি, “মি সেলিম একজন সার্থক সংগঠক ” ।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মি. সেলিম উৎপাদনের কোন উপাদানকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির… | Prosthuti