দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: দারিদ্র্য বিমোচনে আলু চাষিদের সমবায় সংগঠনটির ভূমিকা অনেক বেশি। সমবায় সংগঠন সদস্যদের পারস্পরিক কল্যাণের জন্য গঠন করা হয়। এখানে সব সদস্যের সমান অধিকার নিশ্চিত করা হয়। মুনাফা নয় বরং সদস্যদের কল্যাণে কাজ করে সমবায় সংগঠন। মুন্সীগঞ্জ জেলার ১০০ জন আলু চাষি একটি সমবায় সংগঠন স্থাপন করেন। তারা মধ্যস্থব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেতে এবং পণ্যের ন্যায্যমূল্য পেতে একসাথে কাজ করেন। সৎ, যোগ্য ও উদ্যমী নেতৃত্বের কারণে সদস্যরা লাভবান হন ও সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করেন। সমবায় সংগঠনটির ফলে ১০০ জন আলু চাষি তাদের উৎপাদিত পণ্য একসাথে বিক্রি করেন। এতে মধ্যস্থব্যবসায়ীরা আগের মতো সুযোগ নিতে পারে না। আবার, তারা একতাবদ্ধ থাকায় যেকোনো সিদ্ধান্ত বিচার-বিশ্লেষণ করে নিতে পারেন। কৃষিপণ্যের যথাযথ দাম পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। ফলে তাদের দারিদ্র্য বিমোচনের পাশাপাশি -আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে। সমবায় সংগঠনটি স্থাপন না করলে তারা এসব সুবিধা পেতেন না । তাই আমি মনে করি, দারিদ্র্য বিমোচনে সমবায় সংগঠনটির ভূমিকা অনেক বেশি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর