উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় জনাব রহিমের বর্তমান ব্যবসায়টির ধরন বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রহিমের বর্তমান ব্যবসায়টি অংশীদারি সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে ব্যবসায় স্থাপন করলে তাকে অংশীদারি সংগঠন বলে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী অংশীদারি সদস্যরা মুনাফা ভোগ করে। এ সংগঠনে সদস্য সংখ্যা ২ থেকে ২০ জন ।১৯৩২ সালের অংশীদারি আইন অনুসারে অংশীদারী সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। জনাব রহিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরি থেকে প্রাপ্ত অর্থ সঞ্চয় করে তিনি একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। ব্যবসায়টি লাভজনক হওয়ায় তিনি এটি সম্প্রসারণের কথা ভাবছেন। এতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি সমঝোতার ভিত্তিতে তার বন্ধু করিমকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করেন। এতে ব্যবসায়ের মালিকানায় তার বন্ধু অন্তর্ভুক্ত হয়, যা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব রহিমের ব্যবসায়টি ধরন অনুযায়ী অংশীদারি সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় জনাব রহিমের বর্তমান ব্যবসায়টির ধরন ব…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর