উদ্দীপকে মি. রহিমের মূলধন সংগ্রহের কাজটি মূলধন গঠনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রহিমের মূলধন সংগ্রহের কাজটি মূলধন গঠনের 'আর্থিক সঞ্চয়কে মূলধনে রূপান্তর' পর্যায়ের অন্তর্ভুক্ত। মূলধন গঠনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হলো সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তর করা। দেশে সঞ্চয় বাড়লেই মূলধন বাড়ার নিশ্চয়তা পাওয়া যায় না। উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ সক্ষম হলে তবেই মূলধন উৎপাদিত হবে। জনাব রহিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি মাসে ৩০,০০০ টাকা বেতন পান। একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে তিনি প্রতি মাসে দুই হাজার টাকা করে ১০ বছর মেয়াদি ডিপিএস হিসাব খোলেন। ১০ বছর পর প্রাপ্ত টাকা দিয়ে জনাব রহিম একটি পোলটি ফার্ম গড়ে তোলেন। অর্থাৎ তিনি তার সঞ্চিত অর্থকে মূলধন হিসেবে পোলট্রি ফার্মে বিনিয়োগ করেছেন। ব্যক্তিগত সঞ্চয়কে বিনিয়োগ করে মূলধনী দ্রব্য উৎপাদন করা গেলে তবেই মূলধন গঠন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আয় বা সঞ্চয়কে বিনিয়োগ না করলে এটিকে মূলধন গঠন বলা যায় না। উদ্দীপকে জনাব রহিম তার ডিপিএস এ সঞ্চিত অর্থকে বিনিয়োগ করেন। এতে তার পোলট্রি ফার্মের মূলধন গঠিত হয়েছে। তাই বলা যায়, তিনি মূলধন গঠনের 'আর্থিক সঞ্চয়কে মূলধনে রূপান্তর' পর্যায়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে মি. রহিমের মূলধন সংগ্রহের কাজটি মূলধন গঠনের কোন পর্যায়ের অ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর