“উদ্দীপকে বর্ণিত পরবর্তী পর্যায়ের সংগঠনটির গোপনীয়তা প্রথম পর্যায়ের সংগঠনের তুলনায় কম।” পরবর্তী পর্যায়ের সংগঠনটির ধরন উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে ব্যবসায়টি অংশীদারি সংগঠনে রূপ নেয়, যার গোপনীয়তা প্রথম পর্যায়ের একমালিকানা সংগঠনের চেয়ে কম। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে অংশীদারি সংগঠন গড়ে তোলেন। চুক্তির ভিত্তিতে ব্যবসায়ের দায়- দায়িত্ব ও মুনাফা বণ্টিত হয়। অন্যদিকে, একমালিকানা সংগঠনে মালিক একাই ব্যবসায়ের যাবতীয় কাজ পরিচালনা করেন। জনাব রাজিব নিজস্ব পুঁজি, শ্রম ও দক্ষতা দিয়ে একটি ব্যবসায় স্থাপন করেন। পরবর্তীতে ব্যবসায়ের কার্যপরিধি বেড়ে যায়। তাই তিনি তার বন্ধুর সাথে লাভ-লোকসান বণ্টনের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হন। বর্তমানে দুই বন্ধু মিলে ব্যবসায়টিকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে একমালিকানা সংগঠন স্থাপন করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ের সব সিদ্ধান্ত ও কার্যাবলি পরিচালনার দায়িত্ব একাই নিতেন। তাই ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা করা সহজ ছিল। কিন্তু পরবর্তীতে তিনি কর সাথে চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করেন। এতে ব্যবসায়ের মালিকের | সংখ্যা বেড়ে যায়। তাই ব্যবসায়ের যাবতীয় সিদ্ধান্ত ও কার্যাবলিতে তাদের দুইজনের অংশগ্রহণ থাকে। ফলে ব্যবসায় সম্পর্কিত যাবতীয় তথ্য অর দুইজনই জানতে পারেন। এতে ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পরে। তাই বলা যায়, পরবর্তী পর্যায়ের অংশীদারি সংগঠনের গোপনীয়তা প্রথম পর্যায়ে গঠিত একমালিকানা সংগঠনের চেয়ে কম ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত পরবর্তী পর্যায়ের সংগঠনটির গোপনীয়তা প্রথম পর্যায়ের …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর