পণ্যের মান নিশ্চিতকরণে কী কী বিষয় জড়িত থাকে? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য বা সেবার মান অর্জনের লক্ষ্যে মান ব্যবস্থাপনা কার্যাবলির সুনির্দিষ্ট প্রয়োগ করাকে মান নিশ্চিতকরণ বলে । মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান নিশ্চিতকরণ করা হয়। মান নিশ্চিতকরণে অনেক বিষয় জড়িত থাকে। এগুলো হলো— মানসম্মত কাঁচামাল, দক্ষ কর্মীবাহিনী, উন্নতমানের ও আধুনিক যন্ত্রপাতি, উন্নত কার্য প্রক্রিয়া প্রভৃতি। এছাড়াও পণ্যের মান নিশ্চিতকরণে উৎপাদন কাজকে বাস্তবসম্মতভাবে তত্ত্বাবধান করা উচিত। এক্ষেত্রে পরিসংখ্যানিক নমুনায়ন পদ্ধতি, কম্পিউটার সফটওয়্যার, PERT, CPM প্রভৃতি পদ্ধতিকে ব্যবহার করা যেতে পারে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
পণ্যের মান নিশ্চিতকরণে কী কী বিষয় জড়িত থাকে? ব্যাখ্যা কর।
উত্তর