আলম সাহেবের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আলমের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্যে অর্জনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে(ভূমি, শ্রম ও মূলধন) একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য করার বিধান কার্যকে সংগঠন বলে।সংগঠন কাঠামো এমন হতে হবে যাদের প্রতিষ্ঠানের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রতিষ্ঠানের প্রতিটি কাজের মধ্যে সমন্বয় সাধন হয়। জনাব আলমের একটি ডাল মিল রয়েছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহকারের মাধ্যমে ডাল সংগ্রহ করে নিজের মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন ও বিক্রয় করেন। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বৃদ্ধি পায়। ফলে তিনি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন ক্রয় করেন এবং আরো কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। তার এই কাজ উৎপাদনের উপকরণের সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আলম এর কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
আলম সাহেবের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর