দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য ইকরাম ও আরহাম তাদের কারখানায় যে ব্যবস্থা গ্রহণ করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দ্রুত কাজ সম্পাদনের জন্য ইকরাম ও আরহাম তাদের কারখানায় শ্রম বিভাগের ব্যবস্থা করেছেন। কোন পণ্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী ভাগ করে দেওয়াই হলো শ্রম বিভাগ। সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে একজন শ্রমিক একই কাজ দীর্ঘদিন ধরে সম্পাদন করতে পারে। যার ফলে ওই কাজের প্রতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। এতে শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে। শ্রম বিভাগের মাধ্যমে কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি কাজের ভাগের দায়িত্ব এক একজন কর্মীকে অর্পণ করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব ইকরাম ও আরহাম দুই বন্ধু। তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি পোশাক কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি ছোট হলেও দ্রুত দক্ষতার সাথে তার কাজ সম্পাদনের জন্য তারা আলাদা আলাদা বিভাগ যেমন- কাপড় কাটা, সেলাই, বোতাম লাগানো এবং লন্ড্রি ও প্যাকিং এর জন্য দক্ষতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ দেন। শ্রম বিভাগের ফলে একদিকে যেমন শ্রমিকরা দক্ষ হয়ে ওঠে, অন্যদিকে তেমনি স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য অথবা সেবা উৎপাদন করা সম্ভব। আর এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তাদের দক্ষতা ও নৈপ্যণ্য বৃদ্ধি করে। শ্রমিকেরা কাজে দক্ষতা অর্জন করতে পারে বলে সময় ও যন্ত্রপাতির সদ্ব্যবহার করা সম্ভব। তাই বলা যায়, শ্রম বিভাগের মাধ্যমেই তার প্রতিষ্ঠানের কাজ সহজ হয়ে ওঠে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য ইকরাম ও আরহাম তাদের কারখানা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর