মি. জহির উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. জহির উৎপাদনের ভূমি উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছেন। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাছে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রাকৃতিক দান যা প্রকৃতি আমাদের উদাহরণস্বরূপ প্রদান করে। ভূমিকে সৃষ্টি বা তৈরি করা যায় না। মি. জহির কুমিল্লায় একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তুললেন। কারখানায় উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মি. জহির তার প্রেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদেরকে দক্ষ ও আন্তরিক করে গড়ে তোলেন। কিন্তু স্থানের অভাবে কারখানার আয়তন বৃদ্ধি করতে না পারায় যোগান বৃদ্ধি করতে পারছেন না। স্থান বা ভূখণ্ড একটি প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতি আমাদের উদাহরণস্বরূপ প্রদান করেছে এবং এটি উৎপাদনের ভূমি উপাদান হিসেবে আখ্যায়িত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মি. জহির উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে ব্যর্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর